রাজ্যে ক্ষমতায় থাকা রাজনৈতিকদলগুলি সংখ্যালঘু তোষণ করেছে , এই দাবিতে সিলমোহর প্রশান্ত কিশোরের - The News Lion

রাজ্যে ক্ষমতায় থাকা রাজনৈতিকদলগুলি সংখ্যালঘু তোষণ করেছে , এই দাবিতে সিলমোহর প্রশান্ত কিশোরের


দি নিউজ লায়ন;   রাজ্যে ক্ষমতায় থাকা রাজনৈতিকদলগুলি সংখ্যালঘু তোষণ করেছে । এতদিন একথা বিজেপি দাবি করলেও এবার সেই দাবিতেই সিলমোহর দিলেন প্রশান্ত কিশোর। অডিও টেপে তাঁকে বলতে শোনা গিয়েছে, সব থেকে বড় সমস্যা, সবাইকে যা মেনে নিতে হবে, তা হল, গত ২০ বছর ধরে রাজ্যে সংখ্যালঘু তোষণ করা হয়েছে।  


বাম শাসনের পুরো সময়েই দেখা গিয়েছে মুসলিম প্রধান এলাকাগুলির আসন বামেরাই জিতেছে। পরিবর্তনের বছরে অর্থাৎ ২০১১-তে এই ভোটের কিছু তৃণমূলের দিকে সরে যায়। তারপরেই প্রায় সব ভোটেই দু-একটি ঘটনা বাদ দিলে সংখ্যালঘু প্রধান আসনগুলি তৃণমূলের দখলে গিয়েছে। ফলে সাফাই দেওয়া হয়েছে, মুসলিম ভোট যেদিকে সরকারও সেই দিকে, সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে প্রশান্ত কিশোরকে এমনটাই বলতে শোনা গিয়েছে। 


প্রশান্ত কিশোর বলেছেন, কংগ্রেসই হোক কিংবা সিপিএম সবাই মুসলিম ভোট দখল করতে ঝাঁপিয়ে পড়েছে। ফলে বিরুদ্ধে বিজেপি, তাকেই ব্যবহার করতে নেমে পড়েছে। বিজেপি তারই সুযোগ নিচ্ছে। এটা কেউই অস্বীকার করতে পারবে না। মন্তব্য প্রশান্ত কিশোরের।


৩ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে কমিশন নোটিশ দেয়। ওই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কাছে বিজেপিকে ভোট না দিতে আহ্বান জানান। হাত জোর করে তাঁকে বলতে শোনা যায়, সংখ্যালঘু ভাই ও বোনেরা সংখ্যালঘু ভোট ভাগ করবেন না। নাম না করে আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বাচাল ছেলে বলে কটাক্ষ করেছিলেন। পাশাপাশি বিজেপির কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ করেছিলেন। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল সিপিএমও বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘুভোট ভাগ করতে ঘুরে বেড়াচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.